মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ১৭ ফেব্রুয়ারি ঢাকাস্থ এসআইসিআইপি কার্যালয়ে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে বৃহৎ পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পভিত্তিক দক্ষ জনবল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসআইসিআইপি এর এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএ এর সভাপতি এম এ জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ইইই, ইসিই, সিএসই, অ্যাপ্লাইড ফিজিক্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখা থেকে স্নাতক সম্পন্ন ৩,৫০০ জনকে ছয়টি বিশেষায়িত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সগুলো হলো: আইসি ডিজাইন এন্ড লেআউট ইঞ্জিনিয়ারিং, এডভান্সড ফিজিক্যাল ডিজাইন প্রোগ্রাম: আরটিএল টু জিডিএসআআই, ডিএফটি এন্ড ভেরিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ফর এএসআইসি ডিজাইনারস, এপ্লাইড সেমিকন্ডাক্টর সিস্টেমস: পাওয়ার ডিভাইসেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্ট্রিগ্রেশন, স্মার্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং: এমবেডেড ডিজাইন এন্ড সেমিকন্ডাক্টর অ্যাপ্লিকেশন ইন্টারফেস এবং প্যাকিং এন্ড টেস্টিং। প্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস (২৪০ ঘণ্টা)। চুক্তি অনুযায়ী কর্মসূচিটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫.১৪ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।
অনুষ্ঠানে এসআইসিআইপি এর এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, কার্যকর ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা এবং কর্মসূচির লক্ষ্য অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে ৬৫% চাকরি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএসআইএ এর সঙ্গে এই অংশীদারিত্ব, যথাযথ তদারকি ও শিল্পখাতের সংযোগের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করবে, যারা বাংলাদেশের বিকাশমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বৈশ্বিক বাজারের জন্যও প্রস্তুত থাকবে।
বিএসআইএ সভাপতি এম এ জব্বার বলেন, এই চুক্তি বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি উন্নত ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সেবাখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গঠনে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুল আলম খান, অতিরিক্ত সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); মনজুর আলম প্রধান, যুগ্ম-সচিব ও ডিইপিডি (প্রোগ্রাাম ম্যানেজমেন্ট); আমিনা ফাহিম, যুগ্ম সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); মঈনুল হাসান, ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট); মোহাম্মদ আফজাল হোসেন, এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট), বিএসআইএ এর সিনিয়র সহ-সভাপতি এম ই চৌধুরী শামীম, পরিচালক মুনির আহমেদ, সচিব হাশিম আহম্মদ প্রমুখ।
উল্লেখ্য, এসআইসিআইপি কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে এবং এটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আর্থিক সহায়তায় পরিচালিত।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার