বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
মাস্টারকার্ড সম্প্রতি ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬-উৎসব আনন্দে পেমেন্ট এক ট্যাপে’ ঘোষণা করেছে। পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর পর্যন্ত কার্ডহোল্ডারদের উৎসবকালীন লেনদেনকে আরও আনন্দদায়ক করে তোলাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের আটটি শীর্ষ সুপারশপ চেইন স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনাবাজার, ল্যাভেন্ডার, প্রিন্সবাজার, ডেইলিশপিং ও আলফামার্টে চালু হয়েছে বিশেষ গ্রোসারি স্পেন্ড অ্যান্ড উইন উদ্যোগ। ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২০ মার্চ ২০২৬ (ঈদুল ফিতর) পর্যন্ত চলা এই অফারে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা অংশ নিতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ মোট ব্যয়কারী কার্ডহোল্ডাররা জিতে নিতে পারবেন ১ লক্ষ টাকা মূল্যের প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স ভাউচার, পাশাপাশি গ্যাজেট ও গ্রোসারি ভাউচার। প্রতিটি পার্টনার সুপারশপ থেকে একাধিক বিজয়ী নির্বাচন করা হবে।
ক্যাম্পেইনের আওতায় থাকছে বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক উৎসব অফার। এর মধ্যে রয়েছে: ৫০টি লাইফস্টাইল ব্র্যান্ডে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড়, যার মধ্যে রয়েছে ব্লুচিজ, টুয়েলভ ক্লোদিং, কে ক্রাফট, অ্যাস্টোরিয়ন, ডিমান্ড, স্কেচার্স, স্পার্ক গিয়ার, কিউরিয়াস, ভাইব্র্যান্ট, মিরর, প্রেম’স কালেকশনসহ আরও অনেক ব্র্যান্ড; সিক্স সিজন, লেকশোর হাইটস, দ্য জাবির ঢাকা, দ্য ওয়ে ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন ম্যাপল লিফ, হোটেল সারিনা, হানসাসহ প্রায় ৫০টি পার্টনার রেস্টুরেন্টে ইফতার ও ডিনারে রয়েছে ‘বাই ওয়ান গেট আপ টু ৪’ অফার; আন্তর্জাতিক ট্রাভেল প্যাকেজে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং দেশীয় হোটেল ও রিসোর্টে আকর্ষণীয় সাশ্রয়, যার মধ্যে রয়েছে শেয়ার ট্রিপ, হেরিটেজ রিসোর্ট, বে ওয়াচ, বেস্ট ওয়েস্টার্ন বে হিলস, দুসাই, ড্রিম স্কয়ার, সারা রিসোর্ট।
এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘রমজান এমন একটি সময়, যখন পরিবারগুলো একসঙ্গে সময় কাটায়, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা ও বাইরে খাওয়ার প্রবণতা বাড়ে, আর ঈদকে ঘিরে লাইফ স্টাইল ও ভ্রমণের প্রস্তুতিও শুরু হয়। মাস্টারকার্ডের রমজান ও ঈদ ক্যাম্পেইনটি এই পুরো উৎসবকালীন চাহিদাকে মাথায় রেখেই সাজানো হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের পার্টনারদের সঙ্গে কাজের মাধ্যমে আমরা কার্ডহোল্ডারদের উৎসবকে আরও উপভোগ্য করে তুলতে এবং ডিজিটাল পেমেন্টের প্রতি আস্থা বাড়াতে চাই।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার