সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলিটকে দ্রুত সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলিটকে দ্রুত সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
৩১৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেলিটকে দ্রুত সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি

---রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়। ২৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবন্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্ল্যান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়েনে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মতবিনিময়কালে তারা প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবা মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন