সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনারের রমজান ক্যাম্পেইনে জর্ডান ভ্রমণের সুযোগ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনারের রমজান ক্যাম্পেইনে জর্ডান ভ্রমণের সুযোগ
১৫৩ বার পঠিত
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনারের রমজান ক্যাম্পেইনে জর্ডান ভ্রমণের সুযোগ

---রমজান উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে অনার বাংলাদেশ। এই আয়োজনে অংশ নিয়ে গ্রাহকরা জিতে নিতে পারেন জর্ডান ভ্রমণের সুযোগ। পাশাপাশি ক্যাম্পেইনে থাকছে আরও পুরস্কার।

বিশেষ এ ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু অনার ডিভাইস কিনলে মিলবে বিশেষ উপহার। অনারের এক্স ফাইভ সি, এক্স সিক্স সি, এক্স সেভেন ডি, এক্স নাইন সি, ম্যাজিক এইট প্রো, প্যাড এক্স এইট এ, প্যাড এক্স এইট বি ও প্যাড টেন- এসব মডেলের যেকোনোটি কিনলেই গ্রাহকরা পাবেন নেকব্যান্ড, ইয়ারবাড বা ব্যাকপ্যাক।

এছাড়া অনার ৪০০ ও অনার ৪০০ প্রো মডেলে থাকছে ক্যাশব্যাক। মডেলভেদে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

জর্ডান ভ্রমণের সুযোগ পেতে অংশ নিতে হবে বিশেষ লটারিতে। শুধু আন্তর্জাতিক ভ্রমণই নয়, রয়েছে দেশীয় ভ্রমণের সুযোগও। বিজয়ীরা জিতে নিতে পারেন ঢাকা-কক্সবাজার ভ্রমণ। পাশাপাশি পুরস্কার তালিকায় আছে স্মার্ট টিভি, এয়ার ফ্রায়ার ও হোম থিয়েটার সিস্টেম।

লটারিতে অংশ নিতে এবং তাৎক্ষণিক অফার পেতে ক্রয়ের সময় ডিভাইসের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ ও অফারের বিস্তারিত জানানো হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল