রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন ও প্রোটন নিয়ে এলো ফোরজি ক্লাউড ফোন
গ্রামীণফোন ও প্রোটন নিয়ে এলো ফোরজি ক্লাউড ফোন
টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, প্রোটনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন। এর লক্ষ্য হলো দেশজুড়ে আরও বেশি মানুষের জন্য সাশ্রয়ী ফোরজি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।
সম্প্রতি জিপিহাউসে আয়োজিত কো-ব্র্যান্ডেড এ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।
১,৮৯৯ টাকা দামে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এর ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীদের সাথে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি ইন্টারনেট ব্রাউজ করা, প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকা এবং সহজে প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে।
প্রোটন জেট ফোরজি কিনলে গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহক পাবেন এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট (৭ দিনের মেয়াদসহ)। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডাটা প্যাকগুলো গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার