সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ৬, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন
৫৭ বার পঠিত
রবিবার ● ১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

---বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আনুষ্ঠানিকভাবে এই এসইউভি মডেলটি উন্মোচন করা হয়েছে।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।

বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এই ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যা মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ব্যবহার করা হয়েছে। গাড়িটির ভেতরে প্রশস্ত ও আধুনিক কেবিন লেআউটের সাথে খাপ খায় এমন ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বর্তমান ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন, আরামদায়ক ভ্রমণ ও দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগিতা খোঁজেন। আমাদের ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে সিলায়ন ৫ প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির মতো অভিজ্ঞতা নিশ্চিত করবে; আবার দীর্ঘ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে।

কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এই চারটি রঙে বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম ৪৭.৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িটির সাথে ওয়ারেন্টি প্যাকেজও থাকছে- ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।

অনুষ্ঠানে ক্রেতাদের হাতে প্রি-অর্ডার করা ২৫টি গাড়ি তুলে দেওয়া হয়। এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই আমরা প্রচুর প্রি-অর্ডার পেয়েছি, যা এর জনপ্রিয়তার প্রমাণ। চাহিদা দেখে মনে হচ্ছে, আমরা সামনেও আরও অনেক অর্ডার পাবো।



আইসিটি সংবাদ এর আরও খবর

রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার

আর্কাইভ

রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার