রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্স ফুটওয়্যারে ঈদ অফার
জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্স ফুটওয়্যারে ঈদ অফার
গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকদের জন্য ঈদ অফার প্রদান করতে অ্যাপেক্স ফুটওয়্যারের সঙ্গে একটি পার্টনারশিপ করেছে। গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির ঢাকার জিপি হাউজে সম্প্রতি নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ৩০০টিরও বেশি অ্যাপেক্স আউটলেট ছাড়াও অনলাইনে (www.apex4u.com) নূন্যতম ৩ হাজার টাকা কেনাকাটায় ৩০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন উপযুক্ত জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। অফারটি প্রথম ১০ হাজার জন উপযুক্ত গ্রাহকের জন্য প্রযোজ্য।
অফারটি উপভোগ করতে উপযুক্ত গ্রাহকদের “APEX” লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সফলভাবে অ্যাক্টিভেশন সম্পন্ন হওয়ার পর এসএমএসের মাধ্যমে একটি কুপন কোড পাবেন গ্রাহকরা। এই কোডটি দেশের যে কোনো অ্যাপেক্স আউটলেটে দেখিয়ে বা অনলাইনে চেকআউটের সময় ব্যবহার করে নির্ধারিত ছাড় উপভোগ করতে পারবেন তারা।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা