সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশে রেমিটেন্স প্রেরক ও গ্রাহক উভয়ের জন্য পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধা
বিকাশে রেমিটেন্স প্রেরক ও গ্রাহক উভয়ের জন্য পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধা
রমজানে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠানোকে আরও আনন্দময় করে তুলতে রেমিটেন্স প্রেরক ও গ্রাহক উভয়ের জন্য আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের সাথে মিলে নানা অফার নিয়ে এসেছে বিকাশ।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাত সহ বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত দেশগুলো থেকে বিকাশে রেমিটেন্স পাঠানোকে আরও উৎসাহিত করতে ভিন্ন ভিন্ন অফার যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) ব্যবহার করে বিকাশে রেমিটেন্স পাঠালে প্রবাসীরা জিতে নিতে পারবেন আইফোন ১৭, বিমানের রাউন্ড ট্রিপ টিকিটে ক্যাশব্যাক, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, ট্যাবলেট, ক্যাশব্যাক, বোনাস সহ নানা পুরস্কার। সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীরা বিকাশে রেমিটেন্স পাঠাতে পারবেন কোনো খরচ ছাড়াই।
এদিকে, দেশে থাকা স্বজনরা সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে ১ লাখ টাকা সমমূল্যের ইলেকট্রনিক পণ্য কেনার ডিসকাউন্ট কুপন ছাড়াও পাবেন ২৫ হাজার টাকা পর্যন্ত সাপ্তাহিক ডিসকাউন্ট কুপন এবং নূন্যতম ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণে পাচ্ছেন ৩০০ টাকার ডিসকাউন্ট কুপন।
আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে ১ লাখ টাকার মেগা কুপন জেতার সুযোগ পাবেন। মেগা কুপন বিজয়ী হওয়ার জন্য গ্রাহককে উক্ত মাসে নূন্যতম ৪০ হাজার টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ব্যতীত) রেমিটেন্স গ্রহণ করতে হবে।
ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে ৫ জন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পাবেন যথাক্রমে ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন। সাপ্তাহিক পুরস্কারের জন্য গ্রাহককে উক্ত সপ্তাহে নূন্যতম ১০ হাজার টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ব্যতীত) রেমিটেন্স গ্রহণ করতে হবে। এছাড়াও, প্রতিদিন অন্তত ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণ করলেই গ্রাহক পাচ্ছেন নিশ্চিত ৩০০ টাকার ডিসকাউন্ট কুপন।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার