সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ৯, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
২৩৫ বার পঠিত
সোমবার ● ২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

---প্রযুক্তি ব্র্যান্ড ভিভো বাংলাদেশে বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি। ‘ফেস্টিভ রেড’ রঙের এই ফোনে রয়েছে ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ব্লুুভোল্ট প্রযুক্তি ডিজাইন করা হয়েছে হেভি ইউজেও স্থিতিশীল, নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে। সাথে আছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ যা, নিশ্চিত করে ৪৩ মিনিটে ৫০% এবং ৮৬ মিনিটে ফুল চার্জ। এছাড়াও এতে ২৫-ডাইমেনশন সিকিউরিটি ও ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।

এই ফোনে আছে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়। এছাড়া ভেজা হাতে ফোন ব্যবহারের জন্য এতে ওয়েট-হ্যান্ড টাচ, ময়েশ্চার ডিটেকশন ও ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন সুবিধা রয়েছে। সাথে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ও টাইটান গ্লাস যেকোনো আঘাত থেকে ফোনটিকে রক্ষা করে।

এর স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর ব্যাটারি সাশ্রয় ও তাপ নিয়ন্ত্রণে দক্ষ। পাশাপাশি, ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্জ ডিসপ্লে ও ১২৫০ নিটস পিক ব্রাইটনেস আউটডোরেও নিশ্চিত করে স্পষ্ট ভিজ্যুয়াল। চোখের সুরক্ষায় এতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং অডিও অভিজ্ঞতায় আছে ৪০০% পর্যন্ত লার্জ ভলিউম সমৃদ্ধ স্টেরিও ডুয়াল স্পিকার।

অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহৃত অরিজিনওএস ৬-এ আছে অরিজিন আইল্যান্ড এবং ড্র্যাগ অ্যান্ড গো, কপি অ্যান্ড গো ও এআই সুপারলিঙ্ক। সেই সাথে এআই ম্যাজিক মুভ, এআই ক্যাপশন এবং এআই ক্রিয়েশন ফোনটির ব্যবহারকে আরও সহজ ও বুদ্ধিদীপ্ত করে তোলে।

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিশেষ ফিচার হিসেবে আছে বাটন কন্ট্রোলে আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং এআই ইরেজ সুবিধা। এই ডিভাইসটি ফেস্টিভ রেড-এর পাশাপাশি স্টারলাইট গ্রে এবং গ্লো হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে।

ভিভো ওয়াই৩১ডি এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ৩১,৯৯৯ টাকা।



আইসিটি সংবাদ এর আরও খবর

দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’ বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া