সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সুবিধাবঞ্চিতদের মাঝে রবির ইফতার বিতরণ
সুবিধাবঞ্চিতদের মাঝে রবির ইফতার বিতরণ
‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ নামে ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে মোবাইল ফোন অপারেটর রবি। ক্যাম্পেইনের ঘোষণা হিসেবে এক অডিও-ভিজ্যুয়াল প্রকাশের মাধ্যমে রবি জানিয়েছিল, এই রমজানে তারা অনুপ্রেরণামূলক গল্প বলার পরিবর্তে সরাসরি সমাজের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে পরিচালিত হয় এই ইফতার বিতরণ কর্মসূচি।
সম্প্রতি রাজধানীর কমলাপুর ও সদরঘাট এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রবির চিফ পিপল অফিসার শোয়েব বেগসহ কোম্পানিটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
‘ভালো কাজের হোটেল’র সাথে হাত মিলিয়ে এই ইফতার কার্যক্রম পরিচালনা করে রবি; যা ভালো কাজের বিনিময়ে অসহায় মানুষদের খাবার সরবরাহের জন্য পরিচিত একটি উদ্যোগ।
উদ্যোগটি সম্পর্কে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, প্রতি বছরের মতো রমজান উপলক্ষ্যে এবারও প্রথমে আমরা এমন একটি বিজ্ঞাপন বানাতে চেয়েছিলাম যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু পরবর্তীতে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে মানুষের জন্য, সমাজের জন্য অর্থবহ কী করা যায় সেদিকে নজর দিলাম আমরা। আমরা বিশ্বাস করি, আমাদের বদলে যাওয়া চিন্তাগুলোই বদলে দেবে দেশ, আমাদের চারপাশ।





ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি