বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জেতার সুযোগ
নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জেতার সুযোগ
দেশে থাকা প্রিয়জনদের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নগদ রেমিট্যান্সে জিতে নিন ‘হার না মানা হার’ শিরোনামে এই ক্যাম্পেইন চালু হয়েছে চলতি মাসের ১৮ তারিখ। প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনি¤œ ১০,০০০ টাকা রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন স্বর্ণের হার জেতার সুযোগ। এ ছাড়া সরকারি প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ উপভোগ করার সুযোগ তো থাকছেই। আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
নতুন এই ক্যাম্পেইন বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, প্রতি ঈদে প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা তাদের স্বজনদের জন্য এমনতেই রেমিট্যান্স পাঠান। কিন্তু নগদের মাধ্যমে সেই রেমিট্যান্স পাঠিয়ে যদি স্বর্ণের হার জিতে নেওয়া যায়, তাহলে সেটি হবে ওই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁর স্বজনদের জীবনের একটি বিশেষ আনন্দঘন ঘটনা। আমরা আমাদের গ্রাহকদের জন্য এমন অসংখ্য আনন্দের উপলক্ষ্য তৈরি করার চেষ্টা থেকেই এই বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার