সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার
১৩৭ বার পঠিত
বুধবার ● ৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার

---দেশের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু করেছে স্যামসাং। প্রি-অর্ডার চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকরা ৯ মার্চ থেকে ডিভাইস ডেলিভারি পেতে শুরু করবে। প্রি-অর্ডারের ডেলিভারি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ সিরিজের স্মার্টফোনগুলোর বাণিজ্যিক বিক্রি শুরু হবে ১৮ মার্চ। নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস ও গ্যালাক্সি এস২৬।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রার ক্ষেত্রে একাধিক ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। স্মার্টফোনটির (১২/৫১২ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু- এই তিনটি রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর (১২/২৫৬ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে মিলবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। এছাড়া গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে মিলবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা কিনলে ক্রেতারা পাচ্ছেন ফোনের মেমোরি আপগ্রেড করা অথবা ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি ইএমআইতে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

গ্যালাক্সি এস২৬ প্লাস এর ক্ষেত্রে থাকছে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ মডেলেও ইএমআইতে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

গ্যালাক্সি এস২৬ কিনলে মিলবে ৮ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। এছাড়া ইএমআইতে কিনলে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রয়েছে।

নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা http://www.s26preorder.com ঠিকানায় গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি