বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। একই সঙ্গে, আলফা ফোন, আলফা স্টোর ও আলফা ল্যাব- এই তিন ভিত্তির ওপর গড়ে ওঠা অনারের ‘আলফা প্ল্যান’ এর অগ্রগতিও উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে নিজেদের ‘রোবট ফোন’ প্রদর্শন করে অনার। এটি এমন এক নতুন ধরনের স্মার্টফোন, যা ব্যবহারকারীর নড়াচড়া ও আশপাশের পরিবেশ বুঝে মানুষের সঙ্গে এআই ডিভাইসের যোগাযোগকে আরও সহজ ও স্বাভাবিক করবে। ৩৬০ ডিগ্রি ভিডিও কল থেকে শুরু করে অঙ্গভঙ্গি বা নাচের মতো মজার ফিচারও রয়েছে এতে।
অনুষ্ঠানটিতে ম্যাজিক ভি৬ উন্মোচন করেছে অনার। এতে রয়েছে উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি, আধুনিক ডিসপ্লে প্রকৌশল এবং এআই-সমৃদ্ধ কাজের সুবিধা। এ ছাড়া নতুন ইকোসিস্টেম সমৃদ্ধ ডিভাইস ম্যাজিক প্যাড ৪ ও ম্যাজিক বুক প্রো ১৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অংশ নিয়ে অনারের সিইও জেমস লি বলেন, গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আমরা অনার আলফা প্ল্যান ঘোষণা করি, যা ছিলো এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি হিসেবে আমাদের রূপান্তরের প্রথম ধাপ। যেকোন ধরনের মানবকেন্দ্রিক উদ্ভাবনই আমাদের আগামীর পথনির্দেশক। আমরা বিশ^াস করি, এআই-এর পরবর্তী ধাপে শুধু এর সক্ষমতা বাড়ানো নয়, এর সঙ্গে মানবীয় সংবেদনশীলতার সমন্বয়ও জরুরি। আইকিউ ও ইকিউ এর সমন্বয়ে ব্যক্তিগত, সার্বজনীন ও এজ ইন্টেলিজেন্সকে যুক্ত করাই অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্সের লক্ষ্য।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার