বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ক্যামন ৫০ সিরিজ (ক্যামন ৫০ + ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি) এবং পোভা কার্ভ ২ ফাইভজি। উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে সম্প্রতি আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিউবার সালমান মুকতাদির এবং মডেল, অভিনেত্রী ও ইউটিউবার রুকাইয়া জাহান চামক।
অনুষ্ঠানে টেকনো মেগা ঈদ ফেস্ট ঘোষনা করা হয়েছে, যেখানে ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনো ডিভাইস কিনলে পাওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে- একটি এআইওটি প্যাকেজ (ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও আনুষাঙ্গিক ডিভাইস) অথবা যেকোনো একটি এআইওটি ডিভাইস, ছয় মাসের ইন্স্যুরেন্স কভারেজ এবং একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স বান্ডেল।
ক্যামন ৫০ ডিভাইসে রয়েছে সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সর যুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ৬৮/৬৯/৬৯কে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি নিশ্চিত করবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। ক্যামেরার ফ্ল্যাশস্নাপ টেকনোলজি জুমেও কাজ করবে, ফলে যেকোন হাই মুভিং সাবজেক্ট ক্যাপচার করা আরও সহজ হবে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে, যাতে রয়েছে ১৪৪ হার্জ হাই রিফ্রেশিং রেট। মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর সমৃদ্ধ এই স্মার্টফোনে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি রয়েছে মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ডিউরেবিলিটি সার্টিফিকেশন। এতে পাওয়া যাবে সম্পূর্ণ টেকনো এ-আই স্যুইট, যার মধ্যে আপগ্রেডেড এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটো স্পেস এবং এআই লাইটমাস্টার ২.০ ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত। এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি মডেলে মেইন ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস, যাতে রয়েছে ১/১.৫৬ ইঞ্চি সেন্সর। ডিভাইসটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স অপটিকাল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং এআই ৬০এক্স সুপারজুম প্রযুক্তি। সুপারজুম ফ্ল্যাশস্ন্যাপ ব্যবহারে যেকোনো আলোতেই পাওয়া যাবে নিখুঁত ছবির নিশ্চয়তা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তি সহ ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ১.৫ কে ডিসপ্লে, যাতে রয়েছে ১৪৪ হার্জ হাই রিফ্রেশিং রেট; ৪৫ ওয়াটফাস্ট চার্জিং সুবিধা সহ ৬৫০০মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি; আইপি ৬৮/৬৯/৬৯কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ ডিউরেবিলিটি সার্টিফিকেশন। শীঘ্রই বাজারে পাওয়া যাবে ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি এর ৮ জিবি + ২৫৬ জিবি ও ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট।
ক্যামন সিরিজের পাশাপাশি পোভা সিরিজের নতুন মডেল পোভা কার্ভ ২ ফাইভজি ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াটের সুপার চার্জ সুবিধা সহ ৮০০০ মিলি অ্যাম্পিয়ার মেগা ব্যাটারি। এর ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি