সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ৬, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
৪৭ বার পঠিত
বুধবার ● ৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার

---রমজান উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আওতায় থাকা নির্দিষ্ট মডেলের পণ্য কিনলে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

টেলিভিশন সেগমেন্টে স্যামসাং এনেছে নিও কিউএলইডি ৮কে, কিউএলইডি, ওএলইডি, ইউএইচডি, এফএইচডি ও এইচডি সিরিজের বিভিন্ন মডেল। স্ক্রিন সাইজ ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত। এসব টিভিতে রয়েছে ভিশন এআই, এআই এনার্জি সেভিং মোড এবং স্মার্টথিংস কানেক্টিভিটি।

রেফ্রিজারেটরের ক্ষেত্রে রয়েছে স্যামসাংয়ের ‘বিস্পোক এআই’ লাইনআপ। এতে ব্যবহৃত ‘স্পেসম্যাক্স’ প্রযুক্তি বেশি সংরক্ষণ ক্ষমতা নিশ্চিত করে। স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে ফ্রিজ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এআই এনার্জি মোড কুলিং সক্ষমতা ঠিক রেখে বিদ্যুৎ খরচ কমায়।

ইন্টেলিজেন্ট কিচেন অভিজ্ঞতা সম্পূর্ণ করতে স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনে রয়েছে স্মার্ট অটোমেশন সুবিধা। এতে ব্যবহৃত উন্নত সিস্টেম নিজে থেকেই কাপড়ের ধরন, ডিটারজেন্টের পরিমাণ ও পানির স্তর শনাক্ত করতে পারে। এতে ২৪টি কাস্টমাইজড ওয়াশ সাইকেল রয়েছে, যা বিভিন্ন ধরনের কাপড়ের জন্য উপযোগী। এআই ইকোবাবল প্রযুক্তি শক্তিশালী ফেনা তৈরি করে, যা কাপড়ের গভীরে গিয়ে দ্রুত ময়লা পরিষ্কার করে। এতে কাপড়ের মান অক্ষুন্ন থাকে এবং সময় ও বিদ্যুৎ সাশ্রয় হয়। পাশাপাশি হাইজিন স্টিম প্রযুক্তি ৯৯ দশমিক ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া দূর করে।

স্যামসাংয়ের এ রমজান ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মডেলভেদে ক্যাশব্যাকের পরিমাণ ভিন্ন হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার