বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বিশ্বের ৮০টির বেশি দেশের প্রায় ১৭ কোটি মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় এনেছে হুয়াওয়ে। এর মাধ্যমে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ‘পার্টনার-টু-কানেক্ট’ (পিটুসি) ডিজিটাল কোয়ালিশনে দেয়া ২০২২ সালের প্রতিশ্রুতিকেও ছাড়িয়ে গেল প্রতিষ্ঠানটি।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬ উপলক্ষে আয়োজিত হুয়াওয়ের ‘টেক কেয়ারস ফোরাম’ এ এই ঘোষণা দেন হুয়াওয়ে আইসিটি বিজি-র সিইও ইয়াং চাওবিন। উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে ১২ কোটি মানুষকে যুক্ত করার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের এক বছর আগেই এই মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত অগ্রসর হলেও ডিজিটাল বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই এআই যুগের জন্য উচ্চগতির ডিজিটাল নেটওয়ার্ক এবং শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা অপরিহার্য। এই সংযোগ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আর্থিক সেবাপ্রাপ্তি আরও সহজ করবে বলে তিনি জানান।
হুয়াওয়ের এই অর্জনের প্রশংসা করে আইটিইউ টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরোর পরিচালক কসমাস জাভাজাভা বলেন, ডিজিটাল ব্যবধান ঘোচাতে উদ্ভাবনী ব্যবসায়িক মডেল এবং টেকসই বিনিয়োগ প্রয়োজন। সর্বজনীন ও অর্থপূর্ণ সংযোগের প্রতি হুয়াওয়ের প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার