সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
১৪৭ বার পঠিত
বুধবার ● ৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু

মোহাম্মদ কাওছার উদ্দীন

---সারাবিশ্বের তরুণদের আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এ অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে রাশিয়া। আগামী ১১-১৭ সেপ্টেম্বর দেশটির ইয়েকাতেরিনবার্গ শহরে অনুষ্ঠিতব্য এই উৎসবে অংশ নিতে আগ্রহী যুব প্রতিনিধিদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ুিভভবংঃ.পড়স ওয়েবসাইটে আবেদন করা যাবে।

আবেদন থেকে বাছাইকৃত বিশ্বের ১০০টিরও বেশি দেশের ৫ হাজার যুব প্রতিনিধি আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এ অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি রাশিয়ার ৫ হাজার যুব প্রতিনিধি নিয়ে এ আসরে মোট ১০ হাজার তরুণ-তরুণীর মিলনমেলা অনুষ্ঠিত হবে। নির্বাচিত বিদেশি যুব প্রতিনিধিদের রাশিয়ায় যাতায়াত, অবস্থানসহ সকল ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। আবেদনকারীদের বয়স হতে হবে ১৪-৩৫ বছরের মধ্যে।

উৎসবের মূল কার্যক্রম শেষ হওয়ার পর এক হাজার বিদেশি অংশগ্রহণকারী রাশিয়ার ৩০টি অঞ্চলে আয়োজিত আঞ্চলিক কর্মসূচিতে অংশ নেবেন এবং আবখাজিয়া প্রজাতন্ত্র ভ্রমণ করবেন। সেখানে তারা বিভিন্ন অঞ্চলের প্রধান আকর্ষণ সম্পর্কে জানবেন, নানা কর্মসূচিতে অংশ নেবেন, স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করবেন, দেশের প্রযুক্তিগত অর্জন দেখবেন এবং রাশিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃৃতিক ঐতিহ্যসহ শত শত বছরের পুরোনো জাতিগত ঐক্য সম্পর্কে গভীর ধারণা লাভ করবেন।

আয়োজন সফল করতে রাশিয়া জুড়ে দুই হাজার স্বেচ্ছাসেবক ইয়েকাতেরিনবার্গে কাজ করবেন। স্বেচ্ছাসেবক হিসেবে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৬ বছরের বেশি। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কাজে অভিজ্ঞতা, উচ্চমাত্রার অনুপ্রেরণা, বিদেশি ভাষাজ্ঞান এবং দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে। স্বেচ্ছাসেবক প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য উড়নৎড়.ৎভ ওয়েবসাইটে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এর আয়োজক ফেডারেল এজেন্সি ফর ইয়ুথ অ্যাফেয়ার্স এবং সভার্ডলভস্ক অঞ্চলের সরকার। আর উৎসবটির অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট।

রাশিয়ান ফেডারেশন সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং উৎসব আয়োজক কমিটির উপ-চেয়ারম্যান দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, আন্তর্জাতিক যুব সহযোগিতার উন্নয়ন আমাদের ‘যুব ও শিশু’ জাতীয় প্রকল্পের অন্যতম অগ্রাধিকার, যা প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। আমরা ২০২৪ সালের ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের ধারাকে অব্যাহত ও সম্প্রসারিত করছি, যা তরুণদের মধ্যে উন্মুক্ত সংলাপ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার পরিবেশ তৈরি করছে। এই বছর ইয়েকাতেরিনবার্গে আয়োজিত আন্তর্জাতিক যুব উৎসবে ১০০টিরও বেশি দেশ থেকে ১০ হাজার তরুণ নেতা একত্রিত হবেন। এই আয়োজনের মাধ্যমে রাশিয়ার সেরা প্রকল্প ও অনুশীলনগুলো উপস্থাপিত হবে, দেশের উন্মুক্ত ভাবমূর্তি তুলে ধরা হবে এবং বিশ^ যুব আন্দোলনে রাশিয়ার অবদান আরও উজ্জ্বলভাবে প্রকাশ পাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল