বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
রাজধানী ঢাকার উত্তরায় গত ৩ মার্চ নিজেদের নতুন শোরুম চালু করেছে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এখানে রিভোর বিভিন্ন মডেলের বৈদ্যুতিক বাইক পাওয়া যাবে। পাশাপাশি মিলবে বিক্রয়োত্তর সেবা, টেস্ট ড্রাইভ ও আসল খুচরা যন্ত্রাংশ।
শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতে উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে। আমরা চাই ব্যবহারকারীরা নির্ভরযোগ্য বৈদ্যুতিক বাইকের অভিজ্ঞতা পান এবং একই সঙ্গে মানসম্মত বিক্রয়োত্তর সেবা উপভোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিভো বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন, মোটো জোন এর প্রোপাইটর মোঃ জাহিদুল হক।
উল্লেখ্য, বর্তমানে রিভো বাংলাদেশ তাদের ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় যেকোন মডেলের রিভো ই-বাইক কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত একটি ই-বাইক জিতে নেয়ার সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিটি ই-বাইক ক্রয়ের সাথে পাবেন একটি ফ্রি সার্ভিস কুপন।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট