বুধবার ● ১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়জয়কারের এই সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশি^ক প্রতিযোগিতায় দক্ষ করে তুলতে শুরু হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও)’। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সেরারা আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে (আইওএআই) লাল-সবুজের পতাকা ওড়ানোর সুযোগ পাবে। এছাড়া চলতি বছরের জুন মাসে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণেরও সুযোগ পাবে।
আয়োজকরা জানান, এবারের আসরটিতে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে দুইটি ক্যাটাগরির যেকোনো একটি ক্যাটাগরিতে। যারা কোডিং এ তেমন পারদর্শী না কিন্তু এআই নিয়ে বেশ আগ্রহ আছে তাদের জন্য ‘এআই কুইজ’। এই বিভাগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ফ্রিতে অংশ নিয়ে নিজেদের লজিক ও সাধারণ জ্ঞান যাচাই করতে পারবে। অন্যদিকে, ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও পলিটেকনিকের (৪র্থ সেমিস্টার) শিক্ষার্থীরা পাইথন ও মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাস্তব সমস্যা সমাধানের লড়াইয়ে নামবে। এই চ্যালেঞ্জটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ‘Kaggle’ এ অনুষ্ঠিতহবে।
এই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করা হবে বাংলাদেশ এআই দল।
আগ্রহীরা https://festive.rocks/e/bdaio2026 ঠিকানায় নিবন্ধন করতে পারবে। প্রতিযোগিতার বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে bdaio.org/syllabus ঠিকানায়।
এবারের আয়োজনে প্লাটিনাম স্পন্সর ও হোস্ট হিসেবে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইনস্টেশন ২৩ এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট