রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ৪.৪ সামার সেল
দারাজ ৪.৪ সামার সেল
অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘৪.৪ সামার সেল’ ক্যাম্পেইন। ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবরেশন এবং দেশজুড়ে অনলাইন শপিংয়ের সুযোগ।
ক্যাম্পেইনের সেল এবং মেগা ডিলে গ্রাহকরা পাবেন ৮০% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ৭৫% পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’। নির্দিষ্ট পণ্যের সাথে থাকছে ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি ডিসকাউন্ট।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) বা ‘দারাজ চয়েস’ চ্যানেলটিকে আরও শক্তিশালী করেছে। দারাজ চয়েস থেকে গ্রাহকরা ‘৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট’ এবং ‘৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ডেলিভারি ডিসকাউন্ট’ অফারটি উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালীন থাকছে থিম-ভিত্তিক শপিং ডে।
ক্যাম্পেইনের প্ল্যাটিনাম পার্টনার হিসেবে আছে ডেটল এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে আছে প্যারাসুট ন্যাচারাল এবং হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে যুক্ত আছে ইমামি এবং গোদরেজ।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়