রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর
গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর
দেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করার লক্ষ্যে আন্তর্জাতিক চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান, চিকিৎসা ইন্টারন্যাশনাল এবং টেলিকম অপারেটর গ্রামীনফোন-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে গ্রামীণফোনের জিপিষ্টার গ্রাহক এবং কর্মী আন্তর্জাতিক হাসপাতাল সমূহে অগ্রাধিকারভিত্তিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। জিপিষ্টার গ্রাহকরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাই সহ বিভিন্ন দেশে দ্রুততম সময়ে আন্তর্জাতিক চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি গ্রামীণফোন গ্রাহকরা ভারতে অবস্থিত মনিপাল হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধাও উপভোগ করতে পারবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ পার্টনারশিপ মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার মুনমুন খান, পার্টনারশিপ ম্যানেজার নাসের আহমেদ, খন্দকার হাসান শাহরিয়ার, চিকিৎসা ইন্টারন্যাশনাল এর চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ তানভির মোরশেদ। ভারতের মনিপাল হাসপাতাল, ব্যাংগালোর-এর সিনিয়র এক্সেকিউটিভ সোয়াতী আগরওয়াল অনলাইনে যুক্ত ছিলেন।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট