মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা স্মার্টফোনের প্রি-অর্ডারে ব্যাপক সাড়া
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা স্মার্টফোনের প্রি-অর্ডারে ব্যাপক সাড়া
স্যামসাং এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’ এর প্রি-অর্ডারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রি-অর্ডার করা ডিভাইসগুলো আগামী ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্যামসাং।
গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল: ‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আল্ট্রা’। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় ডিজাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তবে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত ডিজাইনের কারণে ‘এস২৬ আল্ট্রা’ মডেলটি বেশি আলোচনায় রয়েছে।
বাজারে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা মিলছে কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে।
এছাড়া একই সিরিজের গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। আর গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছে স্যামসাং।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি