মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে অনার এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন
দেশের বাজারে অনার এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন
দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি উন্মোচন করেছে বৈশ্বিক ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ফোনটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা অক্ষুন্ন থাকবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম, র্যাম টার্বো প্রযুক্তির মাধ্যমে এটি বাড়িয়ে মোট ৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি অতিরিক্ত মেমোরির জন্য রাখা হয়েছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লøট, যেখানে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে।
৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা যুক্ত করা হয়েছে এতে। ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনটি, অ্যান্ড্রয়েড ১৬ এর ওপর ভিত্তি করে তৈরি।
ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক, এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট