সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত
৬১ বার পঠিত
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

---স্মার্টফোন এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ড গড়া এবং আয়ের একটি শক্তিশালী টুল। ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম- সব জায়গাতেই এখন ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বেশি। আর এই কনটেন্ট তৈরির কেন্দ্রে রয়েছে স্মার্টফোনের ক্যামেরা, বিশেষ করে কম আলোতে ক্যামেরার পারফরম্যান্স।

বাস্তবে, তরুণদের বড় একটি অংশ ঘরের ভেতর, সন্ধ্যা বা রাতে কনটেন্ট তৈরি করেন। কিন্তু কম আলোতে ভালো ছবি বা ভিডিও ধারণ করা বেশ চ্যালেঞ্জিং। ছবিতে নয়েজ, কম ডিটেইল বা ঝাপসা আউটপুট অনেক সময় পুরো কনটেন্টের মান নষ্ট করে দেয়। এই বাস্তবতা মাথায় রেখে ইনফিনিক্স তাদের নোট ৬০ সিরিজে যুক্ত করেছে উন্নত ক্যামেরা সেটআপ, যা কম আলোতেও পরিষ্কার, উজ্জ্বল এবং ডিটেইলসমৃদ্ধ ছবি তুলতে সক্ষম।

ইনফিনিক্স সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নোট ৬০ সিরিজের ফোন ‘ইনফিনিক্স নোট ৬০’ এবং ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’। ডিভাইসগুলোর ক্যামেরায় দেয়া হয়েছে বিশেষ নজর।

নোট ৬০ সিরিজের ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় রয়েছে এফ/১.৬ অ্যাপারচার, যা বেশি আলো গ্রহণ করতে পারে। ফলে লো-লাইট কন্ডিশনেও ছবি হয় আরও ব্রাইট এবং ডিটেইলড। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার, ১১২ ডিগ্রি ফিল্ড অব ভিউ), যা বড় গ্রুপ ছবি, ভ্রমণের দৃশ্য বা ল্যান্ডস্কেপ ক্যাপচারের জন্য আদর্শ।

ক্যামেরাটিতে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, যা কম আলোতে সাবজেক্টকে স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে। এছাড়া এইচডিআর ফিচার ব্যবহার করে আলোর ভারসাম্য ঠিক রাখা যায়- ফলে একই ফ্রেমে উজ্জ্বল ও অন্ধকার অংশের ডিটেইল বজায় থাকে। প্যানোরামা মোডের মাধ্যমে ওয়াইড ভিউতে বড় দৃশ্য ধারণ করা যায়, যা ট্রাভেল বা আউটডোর কনটেন্টের জন্য বিশেষভাবে উপযোগী।

ভিডিওগ্রাফির ক্ষেত্রে মূল ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে উচ্চমানের ভিডিও ধারণ করা যায়, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যথেষ্ট শার্প ও স্মুথ। ভিডিও রেকর্ডিংয়ের সময় স্ট্যাবিলিটি ভালো থাকায় হ্যান্ডহেল্ড শুটেও কম্পন কম অনুভূত হয়। পাশাপাশি, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা সম্ভব, যা ব্লগিং, ভিডিও কল বা শর্ট কনটেন্ট তৈরিতে ভালো কাজে আসে।

এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার হলো উন্নত নাইট মোড। এই মোডটি কম আলোতে একাধিক ফ্রেম ক্যাপচার করে সেগুলোকে একত্রিত করে একটি উজ্জ্বল ও পরিষ্কার ছবি তৈরি করে। ফলে রাতের ছবিতেও নয়েজ কম থাকে, ডিটেইল বাড়ে এবং কালার টোন আরও ন্যাচারাল দেখায়।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট