সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাস
প্রথম পাতা » আইসিটি সংবাদ » খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাস
১১১ বার পঠিত
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাস

---বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে প্রায় ১৪ লক্ষ ছোট ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) দোকানের ওপর। প্রতিদিন কোটি মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য এই নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে যায়। কিন্তু এই খুচরা বাজারটি অত্যন্ত বিচ্ছিন্ন এবং অঞ্চলভেদে পণ্যের প্রাপ্যতা ও বৈচিত্র্যে বড় ধরনের পার্থক্য দেখা যায়। অনেক গ্রামীণ এলাকায় এখনও পণ্যের সঠিক বৈচিত্র্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। কোথাও সাবানের বিক্রি বেশি, কোথাও শ্যাম্পু বা টুথপেস্টের চাহিদা বেশি।

এই বৈচিত্র্যের মধ্যে সঠিক পরিকল্পনা করা সবসময় সহজ ছিল না। দীর্ঘদিন এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিজ্ঞতা ও অনুমানের ভিত্তিতে। কিন্তু দ্রুত বদলে যাওয়া বাজার বাস্তবতায় এই পদ্ধতি সবসময় কার্যকর হয় না। এই অবস্থার পরিবর্তনে কাজ করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রিটেইল এক্সিকিউশন প্ল্যাটফর্ম ‘আইকিউ নেক্সাস’। এর লক্ষ্য হলো সঠিক পণ্য সঠিক দোকানে সঠিক সময়ে পৌঁছে দেওয়া।

এই প্ল্যাটফর্ম প্রতিদিনের বিক্রয় তথ্য, আউটলেট পরিদর্শনের তথ্য এবং বাজারের আচরণ বিশ্লেষণ করে। একই ধরনের আউটলেটগুলোর বিক্রয় আচরণের তুলনামূলক বিশ্লেষণও এতে ব্যবহৃত হয়। সহজভাবে বললে, এটি নিজে নিজেই শিখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বাড়ছে বা কমছে তা বুঝে নেয়। ফলে সিদ্ধান্ত হয় তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে, অনুমানের ওপর নয়।

দেশব্যাপী চালুর আগে আইকিউ নেক্সাস পাইলট হিসেবে প্রয়োগ করা হয় সৈয়দপুর, মিরপুর, চাঁদপুর, খুলনা ও হালিশহর এলাকায়। পরীক্ষামূলক ফলাফল ছিল উৎসাহব্যঞ্জক। নন নেক্সাস এলাকার তুলনায় এসব অঞ্চলে মোট লক্ষ্যমাত্রা অর্জনের হার বেড়ে দাঁড়ায় ৭১ শতাংশ, যেখানে অন্য এলাকায় ছিল ৬৫ শতাংশ। পণ্যের বৈচিত্র্যে ৬ শতাংশ এবং সরবরাহের গভীরতায় ৪ শতাংশ উন্নতি লক্ষ্য করা যায়।

রিটেইলারদের দৃষ্টিতে পরিবর্তনটি আরও স্পষ্ট। একটি ছোট দোকানের জন্য অতিরিক্ত মজুত মানে মূলধন আটকে যাওয়া। আবার ঘাটতি মানে বিক্রয় হারানো। আইকিউ নেক্সাস দোকানভিত্তিক বিক্রয় প্রবণতা বিশ্লেষণ করে অর্ডার পরিকল্পনায় সহায়তা করে, যা নগদ প্রবাহকে স্থিতিশীল রাখে। অনেক খুচরা বিক্রেতা এখন দেখছেন, অপ্রয়োজনীয় স্টক কমছে এবং বিক্রয় পূর্বাভাস সম্পর্কে তাদের আত্মবিশ^াস বাড়ছে।

মাঠপর্যায়ের বিক্রয় দলের কাজেও পরিবর্তন এসেছে। বিক্রয় দলকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা এই সুপারিশগুলোর যুক্তি রিটেইলারদের কাছে সহজভাবে ব্যাখ্যা করতে পারেন। আগে যেখানে ফিল্ড ভিজিট মূলত অর্ডার সংগ্রহকেন্দ্রিক ছিল, এখন তা পরিণত হয়েছে পরামর্শভিত্তিক আলোচনায়।

আইকিউ নেক্সাসের সুপারিশগুলো ইউনিলিভারের ডিজিটাল অর্ডারিং অ্যাপ ইউকার্টের সঙ্গেও যুক্ত করা হয়েছে। ফলে রিটেইলাররা অর্ডার দেওয়ার সময়ই সহজভাবে দেখতে পারেন কোন পণ্য তাদের দোকানের জন্য উপযোগী।

এই প্ল্যাটফর্ম শুধু বর্তমান বিক্রয় বিশ্লেষণে সীমাবদ্ধ থাকবে না। মৌসুমি প্রবণতা, স্থানীয় উৎসব, এমনকি আবহাওয়াভিত্তিক চাহিদা বিশ্লেষণের দিকেও এর ব্যবহার বিস্তৃত হতে পারে।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট