সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান
১২৮ বার পঠিত
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান

---এবারের পহেলা বৈশাখকে স্মরণীয় করতে গ্রাহকদের জন্য দারুণ চমক নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। উৎসবের আমেজকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে ভিভোর সঙ্গে যোগ দিচ্ছেন সবার প্রিয় তারকা তাহসান রহমান খান।

আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের উৎসবে যমুনা ফিউচার পার্কের লেভেল ৪, ব্লক-এ (স্টোর নম্বর: ৪এ-০২৪ডি ও সি২)-এ অবস্থিত ভিভো ব্র্যান্ড স্টোরে (ল্যান্ড মার্ক) ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে উপস্থিত হবেন তাহসান রহমান খান। মূলত ভিভোর নতুন ‘ট্রাভেল পোট্রেট পার্টনার’ ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার এবং ভিভোর নতুন স্মার্টফোনগুলোর হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স নেওয়ার এক বিরল সুযোগ পাবেন।

ভিভো ভি৭০ এফই এবং ভি৭০ প্রি-অর্ডার করা অথবা কেনা প্রথম ২০ জন ক্রেতা তাহসানের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ পাবেন; সেই সাথে তাদের জন্য থাকবে এক্সাইটিং গিফটস এবং ইভেন্টে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের সুবিধা।

ইভেন্টজুড়ে থাকবে মজাদার গেমস, এক্সক্লুসিভ ফটোসেশনের সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কার। তাহসান রহমান খান সরাসরি ভিজিটরদের সঙ্গে কথা বলবেন এবং ব্র্যান্ডের পক্ষ থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে বিশেষ উপহার তুলে দেবেন।

ভিভো ভি৭০ এফই এবং ভি৭০ এর প্রি-অর্ডার ৯ এপ্রিল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গ্রাহকরা ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা অথবা উপহার হিসেবে ভি৭০-এর সাথে একটি রিরো ডাব্লিউ৭ স্মার্টওয়াচ এবং ভি৭০ এফই-এর সাথে একটি ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ জেতার সুযোগ পাবেন। এছাড়া vivo.com এ থাকছে ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ বেনিফিট।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়