সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
৭৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

---বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৮ডি উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার বাংলাদেশ। ৭.৫ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিজাইন এবং ১৮৮ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে মেটালিক টেক্সচার এবং পাতলা বেজেল। এ ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি এতে রয়েছে ৪৫ ওয়াটের অনার সুপারচার্জ সুবিধা।

ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে অনারের আপগ্রেডেড ‘এআই বাটন’। এই বাটনের মাধ্যমে সহজে বিভিন্ন স্মার্ট ফাংশন ব্যবহার করা যায়।

ফটোগ্রাফি অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা ও ৩এক্স লসলেস জুম। এছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল ও আউটপেইন্টিংয়ের মতো আধুনিক এআই ক্যামেরা ফিচার যুক্ত রয়েছে।

ফোনটিতে রয়েছে ৩০০০ নিটস ব্রাইটনেসের আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড স্ক্রিন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি (৮ জিবি + ৮ জিবি) র‌্যাম। এই ফোনে যুক্ত করা হয়েছে আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্স ও ২ মিটার ড্রপ প্রোটেকশন।

পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি উন্মোচন করা প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি উৎসব। অনার এক্স৮ডি বাজারে আনার মাধ্যমে এই উৎসবের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই আমাদের ব্যবহারকারীরা এই উৎসবের রঙিন মুহূর্তগুলোকে সহজেই ক্যামেরাবন্দী করুক এবং তাদের নতুন বছর শুরু হোক আনন্দমুখর পরিবেশে।

৩৮,৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৮ডি স্মার্টফোনটি বর্তমানে বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে: লাইট ব্লু, ভেলভেট গ্রে এবং ভেলভেট ব্ল্যাক।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়