সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস এর উদ্যোগে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস এর উদ্যোগে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ
৯৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিসিএস এর উদ্যোগে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ

---তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর যৌথ উদ্যোগে গত ৪-১২ এপ্রিল ‘হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং টু জেনারেট স্কিল-বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি” শীর্ষক ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে হার্ডওয়্যার সেক্টরের গুরুত্ব অনেক বেড়ে চলেছে। সময়ের পরিবর্তনে দেশসহ সারা বিশ্বে কম্পিউটার ও ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের চাহিদাও বাড়ছে। তাই এই খাতে ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বে এই সেক্টরের বাজার প্রায় ৫ ট্রিলিয়ন ডলার।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে নিজের যোগ্যতা, দক্ষতা এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন। নিজের দক্ষতায় কাজ করে আরও পাঁচজন বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তিনি জানান, বিপিসির পক্ষ থেকে আগামীতে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ে আরও অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিপিসির সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, কোর্স কোঅর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মোঃ. ইউনুজ খান, কম্পিউটার সিটি টেকনোলজির সার্ভিস ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইরাদ এবং জাসটেক সলিউশন্স-এর সিইও আবু তুহিন চৌধুরী।

৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন আমেনা আক্তার আসমা, দ্বিতীয় হয়েছেন মো. মাসুদ রানা এবং তৃতীয় হয়েছেন মো. শারিউল ইসলাম সাগর। বিজয়ীদের হাতে পুরস্কারসহ সকল প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সার্টিফিকেট তুলে দেন বিপিসির পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম, সহকারী পরিচালক মো. ফয়সাল খান এবং বিসিএস-এর নেতৃবৃন্দ।

কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়