সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট
৮৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

---প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয় ডিভাইস অপো এ৬ এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচনের ঘোষণা দিয়েছে। এতে রয়েছে শক্তিশালী ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি; সাথে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং। এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স; যা পানি, ধুলা এবং বিভিন্ন পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। ভারী ব্যবহারের সময় স্মার্টফোনকে স্মুথ রাখতে এতে যুক্ত করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা গেমিং, স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং চলাকালে কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে। এই উন্নত কুলিং প্রযুক্তি বিভিন্ন চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশন ব্যবহারের সময়ও স্থিতিশীল পারফরম্যান্স ও টেকসই রেসপনসিভনেস বজায় রাখে। এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, ফলে ব্যবহারকারীরা প্রয়োজনে অন্যান্য স্মার্টফোন বা ওয়্যারলেস ইয়ারবাড চার্জ করতে পারেন।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অপো এ৬ কেনার সাথেসাথেই ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ও ২ বছরের ওয়ারেন্টি পাবেন। পাশাপাশি, ক্রেতারা ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপের মতো আকর্ষণীয় পুরস্কারও জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। নতুন ভ্যারিয়েন্টটি এখন পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়