সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
১২৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

---প্রযুক্তি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এ সিরিজে রয়েছে স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি ফোন।

স্পার্ক ৫০ ফাইভজিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন, আইপি ৬৪ ধুলোবালি ও পানি প্রতিরোধ ক্ষমতা। নিরাপত্তার জন্য ফোনের একপাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এছাড়াও এতে টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সাথে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা রয়েছে।

অন্যদিকে হেলিও জি৮১ প্রসেসরে চালিত স্পার্ক ৫০ ফোরজি ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশরেট সহ ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও আছে ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ সুবিধা।

বাজারে স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাবে ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৭,৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, স্পার্ক ৫০ ফাইভজি আসছে ৬ জিবি + ১২৮ জিবি কনফিগারেশনে ২৩,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়