মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন লিমিটেড (বিওএল) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’। রাজধানীর উত্তরায় অবস্থিত মেজবা ক্রিকেট একাডেমি মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল কোড ক্রাশারস, নেটওয়ার্ক টাইটানস, টেক থান্ডার এবং ডাটা স্ট্রিমার্স। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কোড ক্রাশারস এবং রানার্স-আপ নেটওয়ার্ক টাইটানস ।
অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট জিতেন কোড ক্রাসার্স টিমের মুরাদ হাসান। মাঠে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেশন অফিসার প্রকাশ কান্তি দাস। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের হেড অফ এইচআর ফারজানা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অফ টেক সাপোর্ট ফায়হাদুল ইসলাম, ডিজিএম দেবাশীষ দাস, ডিজিএম আশফাক আলম।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়