মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার তার বাংলাদেশ সফরে গত ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সম টেলিনর প্রতিনিধিদলে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ টেলিনর ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বেনেডিক্টে শিলব্রেড ফাসমার প্রায় তিন দশক ধরে বাংলাদেশে টেলিনরের কার্যক্রমের কথা তুলে ধরেন। আলোচনায় তরুণ জনগোষ্ঠী, দ্রুত ডিজিটাল জীবনধারা গ্রহণের প্রবণতা এবং ক্রমবর্ধমান উদ্ভাবন ইকোসিস্টেমের কল্যাণে বাংলাদেশে ডিজিটাল-নির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার শক্ত ভিত্তি রয়েছে বলে উভয় পক্ষ আস্থা ব্যক্ত করেন।
বেনেডিক্টে শিলব্রেড ফাসমার আরও উল্লেখ করেন, এশিয়ায় টেলিনরের জন্য বাংলাদেশের কৌশলগত গুরুত্ব রয়েছে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আলোচনায় তরুণ বাংলাদেশিদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব তুলে ধরা হয়।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়