বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
টানা ২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে স্যামসাং ইলেকট্রনিকস। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে স্যামসাং বিশ্বব্যাপী টিভি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক টিভি বাজারে টানা দুই দশক শীর্ষ অবস্থান বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে বৈশ্বিক টিভি বাজারে আয়ের ভিত্তিতে স্যামসাংয়ের অংশীদারিত্ব ছিল ২৯ দশমিক ১ শতাংশ।
২০০৬ সালে স্যামসাংয়ের ‘বোর্দো’ টিভির হাত ধরে সর্বপ্রথম আধুনিক ডিজাইনের টিভি দেশের বাজারে আসে। সে বছরই স্যামসাং প্রথমবারের মতো বিশ্বব্যাপী টেলিভিশন বাজারে এক নম্বর স্থানটি অর্জন করে। এরপর ২০০৯ সালে ‘এলইডি টিভি’, ২০১১ সালে ‘স্মার্ট টিভি’, নকশা-নির্ভর মডেল ‘সেরিফ’ ও ‘ফ্রেম’, এবং পরবর্তীতে মাইক্রো আরজিবি, মাইক্রো এলইডি, নিও কিউএলইডি এইটকে, ওএলইডি, কিউএলইডি ও ইউএইচডি প্রযুক্তির মাধ্যমে ছবির মান, ডিজাইন ও টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মানদন্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
উদ্ভাবনের এই ধারাবাহিকতায় স্যামস্যাং এর ২০২৫ সিরিজের টেলিভিশন, বিশেষ করে স্যমস্যাং এফ সিরিজে যুক্ত হয়েছে ভিশন এআই প্রযুক্তি। এতে থাকা এআই পিকচার ও আপস্কেলিং ফিচার দর্শকদের দেবে আরও উন্নত ও সমৃদ্ধ টিভি দেখার অভিজ্ঞতা।
এর পাশাপাশি ডলবি অ্যাটমস এডাপ্টিভ সাউন্ড সিস্টেম এবং এআই কাস্টমাইজেশন মোড ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী টিভির সেটিংস সমন্বয়ের সুযোগ দেবে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী মোড, জেনারেটিভ ওয়ালপেপার, ইউনিভার্সাল জেসচার, গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, নক্স সিকিউরিটি এবং নিরবচ্ছিন্ন স্মার্টথিংস কানেকশন মিলিয়ে দর্শকের জন্য আরও সমৃদ্ধ বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করবে।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়