বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি৭০ এফই স্মার্টফোনে অরোরা ম্যাজিক
ভিভো ভি৭০ এফই স্মার্টফোনে অরোরা ম্যাজিক
ভিভো আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০। এতে থাকছে সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা।
ভি৭০ এফই এর এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ অনাকাঙ্খিত বস্তু সরিয়ে ছবি শুধু এডিটই করে না, বরং পুরো দৃশ্যকে দেয় স্বপ্নের মতো রূপ। এআই ম্যাজিক ওয়েদার মেঘলা আকাশকে করবে ঝকঝকে রোদেলা, আর তপ্ত দুপুরকে দেবে সূর্যাস্তের মায়াবী আভা।
এআই ট্রান্সফরমেশনের পরেও ছবির ক্ল্যারিটি বা স্বচ্ছতা বজায় রাখতে এতে আছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এছাড়া এর ৩০গুণ জুম ক্ষমতা এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন চলন্ত অবস্থায়ও স্থির ও স্পষ্ট ছবি তোলে।
এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ- যা নিশ্চিত করে স্মুথ পারফরম্যান্স ও দ্রুত চার্জিং।
ভিভো এফই-এর পাশাপাশি এখন ভি সিরিজের ফ্ল্যাগশিপ হিসেবে ভি৭০-ও পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, উন্নত এআই ফিচার, ৪কে ৬০ এফপিএস ভিডিও, ৮৫ মিমি পোর্ট্রেট এবং ১০০ মিমি ক্লোজ-আপ পোর্ট্রেট মোড।
ভিভো ভি৭০ অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে তৈরি। এতে আছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। ডিভাইসটি পাওয়া যাচ্ছে ডিউন গ্রে, অথেনটিক ব্ল্যাক এবং ম্যাট ব্রাউন রঙে, যার মধ্যে ম্যাট ব্রাউন রঙটি বিশেষভাবে প্রিমিয়াম ও আকর্ষণীয়।
ভিভো ভি৭০ এফই এর (৮ জিবি + ২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা থেকে শুরু, আর (১২ জিবি+ ২৫৬ জিবি) এর দাম ৬৫,৯৯৯ টাকা। অন্যদিকে, ভি৭০ এর (৮ জিবি + ২৫৬ জিবি) মডেলের দাম ৬৮,৯৯৯ টাকা এবং (১২ জিবি + ৫১২ জিবি) ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা।
এছাড়া বিশেষ গিফট বান্ডেল হিসেবে ভি৭০ এর সঙ্গে পাওয়া যাবে রিরো ডব্লিউ৭, আর ভি৭০ এফই এর সঙ্গে থাকছে ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ। পাশাপাশি ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ সুবিধা রয়েছে। ইএমআই ব্যবহারকারীদের জন্য থাকছে সহজ কিস্তি সুবিধা।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়