সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
১৩৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

---স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। এখন থেকে প্রতিষ্ঠানটি দেশজুড়ে স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এসইবিএল এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়।

এই অংশীদারত্বের লক্ষ্য স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করা। একই সঙ্গে শহর ও গ্রাম উভয় বাজারে স্যামসাংয়ের মোবাইল পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

এসইবিএলের সঙ্গে স্যামসাংয়ের এই যাত্রা শুরু হচ্ছে ব্র্যান্ডটির সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এম০৬ ফাইভ জি’ বাজারে আনার মাধ্যমে। ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে সমৃদ্ধ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ব্লেজিং ব্ল্যাক ও সেজ গ্রিন- এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি। এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।

২০১০ সালে ঢাকায় যাত্রা শুরু করে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। গত দেড় দশকে মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিপণন ও খুচরা বিক্রয়ে প্রতিষ্ঠানটি দেওয়ান কাননের নেতৃত্বে নিজস্ব অবস্থান তৈরি করেছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়