সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হজযাত্রীদের জন্য ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হজযাত্রীদের জন্য ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
১১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হজযাত্রীদের জন্য ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক

---প্রতি বছর হাজারো বাংলাদেশি মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকের প্রথম চিন্তা হয়ে দাঁড়ায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নতুন সিম কার্ড কেনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিম কেনার ঝামেলা এই পবিত্র যাত্রার শুরুতেই বাড়তি চাপ তৈরি করে।

এই বাস্তবতাকে বিবেচনায় ফাইভ-জি হজ রোমিং প্যাক চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায়, নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই এই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

৫৯৪ টাকা থেকে শুরু হচ্ছে বাংলালিংকের হজ রোমিং প্যাক। সাশ্রয়ী মূল্যে এই সেবা স্থানীয় সৌদি সিম কার্ডের তুলনায়ও প্রতিযোগিতামূলক অফার দিচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড- সব ধরনের বাংলালিংক গ্রাহকেরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই সক্রিয় নেটওয়ার্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

হজ রোমিং প্যাক ব্যবহারে নতুন নম্বর নেওয়ার ঝামেলাও থাকছে না। গ্রাহকরা তাঁদের বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে।

গ্রাহকরা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে সহজেই মোবাইল ব্যালেন্স ব্যবহার করে এই প্যাকগুলো কিনতে পারবেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়