সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজধানীর বাইরে টিউশন সেবা সম্প্রসারণে কাজ করছে ‘কেয়ারটিউটরস’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজধানীর বাইরে টিউশন সেবা সম্প্রসারণে কাজ করছে ‘কেয়ারটিউটরস’
১০৩ বার পঠিত
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীর বাইরে টিউশন সেবা সম্প্রসারণে কাজ করছে ‘কেয়ারটিউটরস’

---দেশব্যাপী মানসম্মত টিউশন সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করছে কেয়ারটিউটরস। প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘদিন ধরে অনলাইন টিউশন সেবা ঢাকাকেন্দ্রিক থাকায় দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থী, অভিভাবক ও টিউটররা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই প্রেক্ষাপটে, একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে রাজধানীর বাইরে টিউশন সেবা সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কেয়ারটিউটরসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ রাজু।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টিউশন সেবাকে স্কেল করা এখন সময়ের দাবি। শুধুমাত্র রাজধানীকেন্দ্রিক থাকলে টেকসই প্রবৃদ্ধি ব্যাহত হয় এবং দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত থাকে।

কেয়ারটিউটরস একটি অনলাইন ম্যাচমেকিং প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা অনুযায়ী টিউটর খুঁজে পেতে সহায়তা করে। প্ল্যাটফর্মটিতে নিরাপত্তা নিশ্চিতে টিউটর ও ব্যবহারকারীদের ভেরিফিকেশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ডেটা-ড্রিভেন টিউটর নির্বাচন, অ্যাপভিত্তিক উপস্থিতি ট্র্যাকিং এবং ফিডব্যাক সিস্টেমসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ফিচার চালু করেছে।

কেয়ারটিউটরস জানায়, তাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে টিউশন সেবাকে আরও প্রাতিষ্ঠানিক ও সহজলভ্য করা, যাতে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা অনলাইন বা অফলাইন, উভয় মাধ্যমেই মানসম্মত টিউটরের সহায়তা পেতে পারে।

অনুষ্ঠানে ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সেরা টিম মেম্বার হিসেবে আবদুস সাত্তার, সমস্যা সমাধানে সুমাইয়া আহমেদ, নিয়মানুবর্তিতায় মো. মেহেদী হাসান বিপ্লব এবং সৃষ্টিশীলতায় নূর আলম আবির স্বীকৃতি পান। উদীয়মান কর্মী হিসেবে ওয়াহিদা হক, সেরা টিম পরিচালনায় মো. সাজিদ হোসেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সুবর্ণা চৌধুরী সোমা পুরস্কৃত হন। ‘সেরা কর্মী’ পুরস্কার অর্জন করেন কাজী রাকিব।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়