সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬
১৬২ বার পঠিত
রবিবার ● ৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬

---তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই ব্যবহার করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬। ক্লাউড ক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে এআই-কেন্দ্রিক এই আয়োজনটি ব্র্যাক ইউনিভার্সিটিতে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।

দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় ১,০০০ অংশগ্রহণকারী এবং ২০০টি টিম এবারের আয়োজনে অংশ নেবে। আয়োজনটির মূল প্রতিপাদ্য, ‘বিল্ড লোকালি, লিড গ্লোবালি’।

আয়োজনটির মূল লক্ষ্য হলো তরুণদের শুধু এআই শেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে, এআই ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করা। অংশগ্রহণকারীরা এডুকেশন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, হেলথকেয়ার, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-পাওয়ার্ড সল্যুশন তৈরি করার সুযোগ পাবে।

এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা মেন্টর, ইন্ডাস্ট্রি প্রফেশনাল, রিক্রুটার, ইনভেস্টর, গ্লোবাল কোলাবরেটর এবং বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে।

এর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ইনফিনিটি ৫ এক্স প্রম্পট চ্যালেঞ্জ, যেখানে অংশগ্রহণকারীরা স্ট্রাকচারড পাঁচটি প্রম্পট ব্যবহার করে মডার্ন এআই-অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট টুলস দিয়ে সল্যুশন বিল্ড করার দক্ষতা প্রদর্শন করবে। এছাড়াও থাকবে অপরচুনিটি কানেক্ট, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা রিক্রুটার, ইনভেস্টর, হায়ার স্টাডি অ্যাডভাইজার এবং গ্লোবাল মেন্টরদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।

এ সম্পর্কে ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা এবং সমস্যা সমাধানের বড় অংশ হয়ে উঠছে। দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬ এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তারা এআই দিয়ে বিল্ড করতে শিখবে, সঠিক নির্দেশনা পাবে এবং গ্লোবালি নিজেদের সক্ষমতা দেখাতে পারবে।

আয়োজনটিতে অংশগ্রহণ করতে প্রথমে পাঁচটি ডোমেইন থেকে যেকোনো একটি নির্বাচন করে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নিজের প্রোফাইলে লগইন করে বিস্তারিত তথ্য সাবমিট করতে হবে। পরবর্তীতে অনলাইন জাজিংয়ের মাধ্যমে ২০০টি টিমকে ফিজিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

আয়োজক সূত্রে জানা যায়, পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ৫ প্রম্পট চ্যালেঞ্জ থেকে পাঁচ জন চ্যাম্পিয়ন সহ মোট ১৫টি টিমকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে প্রাইজমানি সহ আরও অনেক স্বীকৃতি ও সুযোগ। যেকোনো বয়স ও পেশার আগ্রহী ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন এবং এটি সবার জন্য ফ্রি।

আয়োজনটিতে টেকনলোজি পার্টনার হিসেবে রয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস, লাভেবল, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ক্যানভাস, ডায়ানা হোস্ট, এস্ট্রনস টেক; ক্রিয়েটিভ পার্টনার ফ্র্রেমলর; কর্পোরেট পার্টনার সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স, সিনবাদ ক্যাপিটাল; গোল্ড স্পন্সর রাইজআপ ল্যাবস, আস্থা আইটি, টেকনাফ, এস জে ইনোভেশন, আপস্কিল বিডি; সিলভার স্পন্সর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মজারু, স্বাধীন ল্যাব, কোডার্সট্রাস্ট; ইন পার্টনারশীপ উইথ বিলিয়নস ফর বাংলাদেশ, মিলিয়ন এক্স বাংলাদেশ, বিটনা, বিএসপি এবং একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আয়োজনের বিস্তারিত জানা যাবে https://cloudcampbd.com/the-infinity-ai-buildfest এই ঠিকানায়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়