সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ এর উদ্যোগে ‘ক্যাপচার দ্য ফিউচার ২০২৬’ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ এর উদ্যোগে ‘ক্যাপচার দ্য ফিউচার ২০২৬’ অনুষ্ঠিত
৮৪ বার পঠিত
রবিবার ● ৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ এর উদ্যোগে ‘ক্যাপচার দ্য ফিউচার ২০২৬’ অনুষ্ঠিত

---ভিভো বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ, সম্প্রতি বগুড়ায় ‘ক্যাপচার দ্য ফিউচার ২০২৬’ আয়োজন সম্পন্ন করেছে, যা শিশুদের সৃজনশীলতা ও প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে তাদের তিন বছরের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। ২০২৪ সালে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে শিশুদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ব্যবহারিক দক্ষতা শেখানো হচ্ছে, যাতে তারা ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে নিজেদের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে পারে।

গত তিন বছরে এই প্রোগ্রামের মাধ্যমে ঢাকা, খুলনা এবং বগুড়ার ৩০০ এর বেশি শিশু অংশ নিয়েছে। এতে তারা ফটোগ্রাফি দক্ষতা, আত্মবিশ্বাস এবং ছবি দিয়ে ধারণা প্রকাশের ক্ষমতা অর্জন করেছে, পাশাপাশি তাদের ডিজিটাল জ্ঞানও উন্নত হয়েছে।

এ বছরের বগুড়া পর্বে শিশুরা ভিভো স্মার্টফোন ব্যবহার করে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং গল্প বলার প্রশিক্ষণে অংশ নেয়। সর্বশেষ ধাপে ৩০ এপ্রিল ও ১ মে বগুড়ায় দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ নেয় এবং ব্যবহারিক অনুশীলনের অংশ হিসেবে ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থানের ছবি তোলে। ২ মে একটি সমাপনী অনুষ্ঠান ও প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে, যেখানে অংশগ্রহণকারীদের কাজ প্রদর্শিত হয় এবং তাদের প্রযুক্তিগত উন্নয়ন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও উদীয়মান গল্প বলার দক্ষতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রতœতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাশাপাশি উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীদের পরিবার এবং ফটোগ্রাফাররা।

ভিভো বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক, তানভীর হাসান মজুমদার বলেন, প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি শিশুরা শুধু ফটোগ্রাফি শিখেনি, তারা তাদের নিজের পৃথিবী প্রকাশ করার একটি উপায় খুঁজে পেয়েছে।

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান তানভীর মুরাদ তপু বলেন, তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই আগে স্মার্টফোন সৃজনশীলভাবে ব্যবহার করেনি, কিন্তু এখন তারা নিজেদের গল্প শেয়ার করছে।

এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের ফান্ড ডেভেলপমেন্ট ও কমিউনিকেশন বিভাগের উপ-পরিচালক রাসেল মিয়া বলেন, এই প্রোগ্রাম আমাদের শিশুদের দক্ষতার পাশাপাশি অর্জন ও অন্তর্ভুক্তির অনুভূতি দিয়েছে।

উল্লেখ্য, ‘ক্যাপচার দ্য ফিউচার’ আয়োজন দেখিয়েছে কীভাবে ডিজিটাল টুলস অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সমর্থন করে এবং শিশুদের শ্রেণিকক্ষের বাইরেও ক্ষমতায়িত করতে পারে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়