সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্যবহারকারীদের জন্য ভালো গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্যবহারকারীদের জন্য ভালো গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০
১৯৭ বার পঠিত
রবিবার ● ৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবহারকারীদের জন্য ভালো গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০

---স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের হট সিরিজের ডিভাইস ‘হট ৭০’ উন্মোচন করেছে। ‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’ ধারণায় নিয়ে আসা হট ৭০ স্মার্টফোনটিতে পারফরম্যান্স, ডিসপ্লের স্মুথনেস এবং ব্যাটারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগের জেনারেশনগুলোর তুলনায় এই ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা একটি ব্যালেন্সড এবং রেসপন্সিভ অভিজ্ঞতা পান।

ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ভিডিও গেমে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, যার ফলে গেমের ভিজ্যুয়াল যেমন পরিস্কার দেখায়, তেমনি রেসপন্স পাওয়া যায় দ্রুত।

ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এছাড়া টানা ব্যবহারে ফোন যাতে গরম না হয় এবং স্পিড ঠিক থাকে, সেজন্য ব্যবহার করা হয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি।

ডিজাইনের দিক থেকে ফোনটি স্টাইলিশ এবং ট্রেন্ডি। বিশেষ করে থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্টটির রঙ পরিবর্তনের ফিচারটি ব্যবহারকারীকে ভিন্ন অভিজ্ঞতা দেয়। ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা, সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১২৮ জিবি স্টোরেজের সাথে ৪ জিবি র‌্যাম এবং ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে। চাইলে দুটি ভ্যারিয়েন্টেই বাড়ানো যাবে ভার্চুয়াল র‌্যাম। ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্টে শীঘ্রই বাজারে আসবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি