রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেক এর মধ্যে চুক্তি স্বাক্ষর
গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেক এর মধ্যে চুক্তি স্বাক্ষর
নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নির্বিঘ্ন আর্থিক সেবার প্রসারে একসাথে কাজ করবে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। এই উপলক্ষে সম্প্রতি জিপিহাউজে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুর রহমান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছেন।
এই চুক্তির আওতায় সহজ উপায়ে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বিঘেœ তাদের মোবাইল রিচার্জ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। এছাড়া স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকরা সহজে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের ইউএসএসডি ব্যবহার করে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা উপভোগ করতে পারবেন; যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মোবাইল আর্থিক সেবা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, হেড অফ ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অফ ডিজিটাল রিটেইল ইনজামুল হক চৌধুরী, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস মো. হাসানুল ইসলাম; প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহমুদ হাসান এবং হেড অফ টেকনোলজি অপারেশন অ্যান্ড সার্ভিসেস মাহিদুল হাসান।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়