রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন ও গাড়ি হস্তান্তর
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন ও গাড়ি হস্তান্তর
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি সম্প্রতি বাংলাদেশে তাদের সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করেছে। গস ২ মে আয়োজনের শুরুতে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।
এসময় বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। নতুন শোরুম উদ্বোধন এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন।
শোরুম উদ্বোধনের পর, ঢাকার শেরে বাংলা নগরে অবিস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান আয়োজিত হয়। বিওয়াইডির উদ্ভাবনী এনইভি প্রি-অর্ডার করেছেন এমন ক্রেতা ও তাদের পরিবারের জন্য এ আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের রাস্তার উপযোগী অত্যাধুনিক গাড়ি তাদের হাতে তুলে দেওয়া হয়।





নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের