সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কোকা-কোলার ২০২৬ বিশ্বকাপ ক্যাম্পেইন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কোকা-কোলার ২০২৬ বিশ্বকাপ ক্যাম্পেইন
১০৭ বার পঠিত
রবিবার ● ৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোকা-কোলার ২০২৬ বিশ্বকাপ ক্যাম্পেইন

---ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে দেশজুড়ে ফুটবল ভক্তদের জন্য এক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। এতে অংশ নিয়ে বিজয়ী হয়ে ভক্তদের জন্য থাকছে সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন এবং অফিশিয়াল মার্চেন্ডাইজ জেতার সুযোগ। ইন্টারঅ্যাক্টিভ ও ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে এবারের ক্যাম্পেইন সাজানো হয়েছে। ইতোমধ্যে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ১৮ জুলাই পর্যন্ত।

কোকা-কোলার ১.৭৫ লিটার ও ২ লিটার প্যাকের বোতলের লেবেলের নিচে থাকা ইউনিক কোড ব্যবহার করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে। বোতলের কিউআর কোড স্ক্যান করে ক্যাম্পেইন ওয়েবসাইটে গিয়ে ইউনিক কোডটি প্রবেশ করতে হবে। এরপর ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে পয়েন্ট অর্জন করতে হবে, যা অংশগ্রহণকারীদের সাপ্তাহিক লিডারবোর্ডে জায়গা করে নিতে সাহায্য করবে। এছাড়া ভক্তরা ফেসবুকে #কোকখাওওয়ার্ল্ডকাপযাও (#ঈড়শবকযধড়ডড়ৎষফঈঁঢ়ঔধড়) হ্যাশট্যাগ ব্যবহার করে ক্যাম্পেইন প্যাকের ছবি শেয়ার করার মাধ্যমেও বাড়তি পয়েন্ট পেতে পারেন। শেয়ার করা ছবিতে কমপক্ষে ২০টি শেয়ার হলে বোনাস পয়েন্ট পাওয়া যাবে, যা ভক্তদের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।

প্রতি সপ্তাহে লিডারবোর্ডের শীর্ষ প্রতিযোগীরা জিতে নেবেন মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার এক্সক্লুসিভ হসপিটালিটি প্যাকেজ। এই গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হবেন সাতজন, যাদের মধ্যে দুইজন ইতিমধ্যে তাদের পুরস্কার নিশ্চিত করেছেন। এছাড়াও হাজারো প্রতিযোগীরা পাবেন কোকা-কোলা ও ফিফা বিশ্বকাপের অফিশিয়াল মার্চেন্ডাইজ। পুরস্কার জিতলে এসএমএসের মাধ্যমে জানানো হবে বিজয়ীদের।

কাকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে ফুটবল কেবল একটি খেলা নয়। এটি একটি আবেগ যা লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে বিশ্বকাপের সময়। কোকা-কোলা আয়োজিত সাম্প্রতিক ট্রফি ট্যুরের সফলতার ধারাবাহিকতায় এবার আমাদের লক্ষ্য এই আবেগকে অংশগ্রহণে রূপান্তর করা। তাই এবার শুধু খেলা দেখা নয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ভক্তদের জন্য সরাসরি বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জনের সহজ ও সুলভ সুযোগ তৈরি করেছি।



আর্কাইভ

রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়