সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৪ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ৫.৫ মেগা ঈদ সেল অফার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ৫.৫ মেগা ঈদ সেল অফার
১০৪ বার পঠিত
সোমবার ● ৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজ ৫.৫ মেগা ঈদ সেল অফার

---অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে আসছে ‘৫.৫ ঈদ সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে সাশ্রয়ী দামে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। ৪ মে রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইনটি চলবে ২৬ মে, ২০২৬ পর্যন্ত।

এই মেগা ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল, যেখানে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়। পাশাপাশি ‘হট ডিলস’ এ থাকছে ৭০% পর্যন্ত ছাড়। এছাড়াও নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট থাকায় ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইল সহ সব ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সহজ ও সাশ্রয়ী।

উৎসবের আমেজ বাড়াতে দারাজ নিয়ে এসেছে বিশেষ ‘গরু ও ছাগল জিতে নেয়ার সুযোগ’। ‘জিতছেন ভাই’ কাউ গিভঅ্যাওয়ে-তে নূন্যতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনাকাটা করে সর্বোচ্চ সফল ডেলিভারিকৃত অর্ডারের ভিত্তিতে একজন বিজয়ী জিতে নেবেন বিশেষ এই পুরস্কার। অন্যদিকে ‘শপ অ্যান্ড উইন’ গোট গিভঅ্যাওয়ে-তে অংশগ্রহণকারী স্পন্সর স্টোর যেমন পিউরইট, আড়ং আর্থ, মিনিস্টার, হিমালয়া, এসএমসি, শপ প্রো, ওয়াচ ওয়াইজ এবং ডি-টেক থেকে কেনাকাটা করে সর্বোচ্চ ডেলিভারিকৃত অর্ডারের ভিত্তিতে নির্বাচিত হবেন মোট আটজন বিজয়ী যারা পাবেন এই পুরস্কার।

ক্যাম্পেইন শুরুর আগেই গ্রাহকরা অংশ নিতে পারবেন ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ এসি গিভঅ্যাওয়ে-তে, যা চলবে ৪ মে রাত ৮টা পর্যন্ত। এতে সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যুক্ত করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।

এতে আছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট দিনগুলোতে (৪-৮ মে এবং পুরো ক্যাম্পেইন জুড়ে নির্বাচিত সময়ে) ৬ ঘণ্টার জন্য নির্দিষ্ট ব্র্যান্ডে থাকছে এক্সক্লুসিভ ছাড়। পাশাপাশি সপ্তাহজুড়ে ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ ক্যাম্পেইন চলবে, যা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সাজানো অফার উপস্থাপন করবে।

এবারের ৫.৫ ঈদ সেলে ডেটল, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, হিমালয়া এবং হায়ার বাংলাদেশ প্লাটিনাম স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। অন্যদিকে প্যারাস্যুট ন্যাচারালে, স্যাভলন এবং মার্কস গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে। এছাড়া সিলভার স্পন্সর হিসেবে থাকছে গোদরেজ এবং মিনিস্টার।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়