সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইন্সটিটিউটের কার্যক্রম শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইন্সটিটিউটের কার্যক্রম শুরু
৮০ বার পঠিত
মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইন্সটিটিউটের কার্যক্রম শুরু

---দেশে সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতে দক্ষ মানবসম্পদের ঘাটতি পূরণের লক্ষ্য কার্যক্রম শুরু করেছে উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইন্সটিটিউট (ইউভিটিআই)।

আধুনিক, শিল্পমুখী ও প্র্যাকটিক্যাল-ভিত্তিক প্রশিক্ষণ কারিক্যুলামে সাজানো হয়েছে ইউভিটিআইয়ের প্রতিটি বিশেষায়িত বিভাগ। যেমনঃ আরটিএল, ডিজাইন ভেরিফিকেশন, ফিজিক্যাল ডিজাইন (পিএনআর), লেআউট (ডিজিটাল ও এনালগ) এবং ডিজাইন ফর টেস্টাবিলিটি (ডিএফটি)। প্রতিটি কোর্স বাস্তব কর্মপরিবেশের আদলে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত হতে পারে।

এখানে ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ইডিএ (ইলেক্ট্রনিক ডিজাইন অটোমেশন) টুলস ব্যবহার করে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে ইঞ্জিনিয়াররা।

বর্তমানে আইসি মাস্ক ডিজাইন এবং আইসি ফিজিক্যাল ডিজাইনের কোর্স চালু হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এনালগ ডিজাইন এবং ডিজাইন ভেরিফিকেশনের মতো উন্নতে কোর্স চালুর পরিকল্পনা করেছে।

খাত বিশষেজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক ধারণা পাওয়ার পর ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করতে বিশেষায়িত দক্ষতা প্রয়োজন হয়। শিক্ষার্থীদের এই বিশেষ দক্ষতা অর্জনে সাহায্য করবে ইউভিটিআইয়ের কোর্সগুলো।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়