সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সতর্ক অভিভাবকরাই সন্তানদের সাইবার ঝুঁকি থেকে নিরাপদ রাখছেন: ক্যাসপারস্কির গবেষণা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সতর্ক অভিভাবকরাই সন্তানদের সাইবার ঝুঁকি থেকে নিরাপদ রাখছেন: ক্যাসপারস্কির গবেষণা
২৪০ বার পঠিত
মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সতর্ক অভিভাবকরাই সন্তানদের সাইবার ঝুঁকি থেকে নিরাপদ রাখছেন: ক্যাসপারস্কির গবেষণা

---সন্তানদের অনলাইন নিরাপত্তা রক্ষায় আত্মবিশ্বাসী অভিভাবকরাই বেশি কার্যকর, এমন তথ্য উঠে এসেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজি’র এক যৌথ গবেষণায়। বর্তমানে অনেক অভিভাবকই ‘শেয়ারেন্টিং’ বা সন্তানের ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তবে এই অভ্যাস শিশুদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ক্যাসপারস্কি ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজি পরিচালিত ‘স্মল শেয়ারস, বিগ রিস্ক: হাও প্যারেন্টস অ্যাসেস থ্রেটস অ্যান্ড কোপ উইথ শেয়ারিং অফ চিলড্রেন ডাটা’ নামক এই যৌথ গবেষণায় দেখা গেছে, যেসব অভিভাবক নিজেদের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী, তারা সন্তানের তথ্য শেয়ার করার ক্ষেত্রে বেশি সতর্ক থাকেন। তারা সাধারণত সংবেদনশীল তথ্য এড়িয়ে চলেন, পরিচিত মানুষের মধ্যেই শেয়ার সীমিত রাখেন এবং অপ্রয়োজনীয় শেয়ারিং কমানোর চেষ্টা করেন। এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের ১৫২ জন অভিভাবকের মতামতের ভিত্তিতে এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণায় ‘কপিং অ্যাপ্রেইজাল’ বা ঝুঁকি মোকাবিলার মানসিক প্রস্তুতিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যেসব অভিভাবক নিজের সক্ষমতার ওপর আস্থা যত বেশি আস্থা রাখেন, তিনি বেশি সতর্ক থাকেন। শতকরা ৮৫% অভিভাবক সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকেন, ৮৪% অভিভাবক কেবল নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারেন এবং অতিরিক্ত শেয়ারিং নিয়ন্ত্রণ করতে পারেন।

৮০% অভিভাবক কনটেন্ট পুনরায় শেয়ার করার অপশন বন্ধ রাখেন এবং ৭৮% ছবির অতিরিক্ত তথ্য বা মেটাডাটা মুছে ফেলেন। যেসব অভিভাবক এসব পদক্ষেপকে কার্যকর মনে করেন, তারা নিয়মিতই এসব ব্যবস্থা অনুসরণ করেন।

গবেষনায়, অভিভাবকদের বয়স ও লিঙ্গভেদে আচরণে কিছু পার্থক্য দেখা গেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিভাবকেরা আরও সচেতন হন। একইভাবে মায়েদের মধ্যে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে।

গবেষক অক্টাভিয়ানো এ প্রসঙ্গে বলেন, অভিভাবকরা বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অর্জন করেন এবং ঝুঁকি বুঝতে সক্ষম হন, ফলে তারা আরও সচেতনভাবে পদক্ষেপ নেন। আর মায়েদের ক্ষেত্রে সন্তানকে সুরক্ষিত রাখার প্রবণতা স্বাভাবিকভাবেই বেশি, যা ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রেও দেখা যায়। তবে বয়স বা লিঙ্গ নির্বিশেষে সবার জন্য নিয়মিত সাইবার নিরাপত্তা শিক্ষা ও মিডিয়া সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি।

গবেষণার সহ-লেখক অ্যাসোসিয়েট প্রফেসর জি বলেন, সামাজিক মাধ্যমে পরিবারের মুহূর্ত শেয়ার করা একদিকে যেমন সংযোগ তৈরি করে, অন্যদিকে শিশুদের অজান্তেই বিভিন্ন ঝুঁকির মুখে ফেলতে পারে যেমন- প্রোফাইলিং, অনাকাক্সিক্ষত ট্র্যাকিং বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার। আমরা দেখেছি, অভিভাবকেরা যখন নিজেদের সক্ষমতার ওপর আত্মবিশ্বাসী হন এবং পদক্ষেপগুলো কার্যকর বলে মনে করেন, তখন তারা সন্তানের গোপনীয়তা রক্ষায় আরও সক্রিয় হন। তাই এখনই সামাজিক মাধ্যমের প্রাইভেসি সেটিংস দেখে নেওয়া এবং পরিবারের মধ্যে কী শেয়ার করা উচিত, আর কী নয় এ নিয়ে আলোচনা করা জরুরি।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি