মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের জিপিফাই ক্যাম্পেইন
গ্রামীণফোনের জিপিফাই ক্যাম্পেইন
টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের ওয়্যারলেস ব্রডব্যান্ড সলিউশন ‘জিপিফাই’ এর প্রসারের লক্ষ্যে ‘ওয়াই-ফাই একটাই, সারাদেশে জিপিফাই’ নামে একটি নতুন ক্যাম্পেইন শুরুকরেছে।
জিপিফাই এর ওয়্যারলেস সেটআপ প্রথাগত ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে। এতে তার টানা বা দেয়াল ফুটো করার কোনো ঝামেলা নেই। সারাদেশে বিনামূল্যে হোম ডেলিভারি এবং ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্বিঘেœ সংযুক্ত হয়ে নির্ভরযোগ্য হোম ওয়াইফাই উপভোগ করতে পারবেন।
জিপিফাই একই সাথে একাধিক ডিভাইসে ব্যবহার করা সম্ভব; যা পরিবার, রিমোট ওয়ার্কার ও ছোট টিমের প্রয়োজন মেটাতে সক্ষম। অফারটিতে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, যার মধ্যে বিল্ট-ইন ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ মডেলও অন্তর্ভুক্ত। এটি বিদ্যুৎ বিভ্রাটের সময়ও তিন ঘণ্টা পর্যন্ত সংযোগ নিশ্চিত করে।
ব্যবহারকারীরা বিকাশের ’পে বিল’, মাইজিপি এবং দেশব্যাপী রিটেইল পয়েন্টগুলোর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
ব্যবহারকারীরা ২০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক মাসিক প্ল্যান বেছে নিতে পারবেন। এই প্যাকেজগুলো শুরু হয়েছে ৮৫০ টাকা থেকে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, রিমোট ওয়ার্ক ও অনলাইন শিক্ষা থেকে শুরু করে ডিজিটাল বিনোদন এবং দৈনন্দিন ওয়াইফাই সংযোগ সবক্ষেত্রেই নির্ভরযোগ্য হোম ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি। জিপিফাই-এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো একটি নির্ভরযোগ্য, সুবিধাজনক ও সহজলভ্য ওয়্যারলেস ব্র্রডব্যান্ড অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই চাহিদা পূরণ করা।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়