শুক্রবার ● ৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে আগামী ১১-১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬। এ উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যাক্রেডিটেশন কার্যক্রম শুরু হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহীদের https://clck.su/FYBHW লিংকের মাধ্যমে প্রথমে নিবন্ধন করে একই প্ল্যাটফর্মে অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন জমা দিতে হবে।
উৎসবস্থলে একটি আন্তর্জাতিক মিডিয়া সেন্টার স্থাপন করা হবে, যেখানে সাংবাদিকদের জন্য ওয়ার্কস্টেশন, প্রেস ব্রিফিং জোন, সাক্ষাৎকার স্টুডিওসহ প্রয়োজনীয় সুবিধা থাকবে। এছাড়া যাতায়াত ও খাবারের ব্যবস্থাও রাখা হবে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ গণমাধ্যম প্রতিনিধির অংশশ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য আবাসন ও স্থানীয় পরিবহন সুবিধাও নিশ্চিত করা হবে।
এই উৎসবে রাশিয়া ও অন্যান্য দেশ থেকে মোট ১০ হাজার তরুণ নেতৃত্ব অংশ নেবে। তারা গণমাধ্যম, প্রযুক্তি, শিক্ষা, উদ্যোক্তা ও জনসেবাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব করবে। এছাড়া ১ হাজার কিশোর এবং ২ হাজার স্বেচ্ছাসেবক এতে যুক্ত থাকবেন।
‘ফলো ইউর ড্রিম, টুগেদার উইথ রাশিয়া’ প্রতিপাদ্যে আয়োজিত এই আয়োজন আন্তর্জাতিক সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ওাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ইয়ুথ অ্যাফেয়ার্স এবং স্ভের্দলোভস্ক অঞ্চলের সরকার যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে। এর বাস্তবায়নে দায়িত্বে রয়েছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়