রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
প্রযুক্তি ব্র্যান্ড অপোর নতুন স্মার্টফোন এ৬সি এর মূল আকর্ষণ হিসেবে রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইসে চার্জ দেওয়া যাবে।
ডিভাইসটিতে এআই-চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাক্সিক্ষত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলতে পারবেন। অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও ডিটেইল করে তুলবে। এই স্মার্ট এআই ফিচারগুলো আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ, স্মার্ট ও সৃজনশীল করে তুলবে।
এতে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। ডিভাইসটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স উইথ স্পø্যাশ টাচ সুবিধা রয়েছে। ফলে, পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহার নিয়ে এখন আর দুশ্চিন্তার কারণ নেই। এছাড়াও, রয়েছে ১২০ হার্জ আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, যা আরও স্মুথ স্ক্রলিং, প্রাণবন্ত ভিজ্যুয়াল ও উজ্জ্বল আলোতেও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করবে। গেমিংপ্রেমীদের জন্য অপো এ৬সি দিচ্ছে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৩ ঘণ্টার স্মুথ গেমিং অভিজ্ঞতা, যা দীর্ঘসময় গেম খেলার সময় স্থিতিশীল ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন রঙে ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬,৯৯৯ টাকা।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়