রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভোর ঈদ অফার
ভিভোর ঈদ অফার
ভিভো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ ঈদ অফার ‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল’। এই অফার চলবে আগামী ২৮ মে, ২০২৬ পর্যন্ত। এতে ঈদের কেনাকাটায় নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোন কিনে পাবেন লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। যেখানে আছে বিভিন্ন লাইফস্টাইল রিওয়ার্ড।
ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়াও থাকছে ডিপ ফ্রিজ, মাইক্রোওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো মডেলগুলো কিনলে মিলবে লাকি ড্র-এর সুযোগ। ভিভো ওয়াই৩১ডি মডেলটি কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি ডাব্লিউ ওয়ান এসই স্মার্টওয়াচ। সেই সাথে লাকি ড্র-তে অংশ নিয়ে আরও বড় কোনো পুরস্কার জিতে নেওয়ার বাড়তি সুযোগও থাকছেই।
শুধু উপহার নয়, কানেক্টিভিটি সুবিধা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে বিশেষ ইন্টারনেট সুবিধা দিচ্ছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেল কিনলে গ্রাহকরা পাবেন ৭ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট ফ্রি।
এছাড়া মাইজিপি অ্যাপে থাকছে এক্সক্লুসিভ ডাটা অফার- ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট। নতুন ভিভো স্মার্টফোনে মাইজিপি অ্যাপে লগইন করলে এই অফারগুলো ৬ মাস পর্যন্ত একাধিকবার উপভোগ করা যাবে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়